হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুকসুদপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেনাপোল থেকে ঢাকার দিকে যাওয়া আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসে কাটা পড়েন ওই নারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সন্ধ্যায় ওই নারী মুকসুদপুর রেলস্টেশনের কাছে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ৮২৭ আপ রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, ইতিমধ্যে রাজবাড়ী রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বন্ধুদের সঙ্গে ডাব পাড়তে গিয়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর পুকুরে মিলল লাশ

ফেসবুকে ভিডিও দেখে এমপির নির্দেশ, জলাবদ্ধতা থেকে মুক্ত ৩০০ পরিবার

বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজ

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন