হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ 

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার ননী ক্ষীর ইউনিয়নের মহিষতুলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ্ত মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই বংশের লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সতীশ রায় আহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সতীশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। কাউকে ধরা করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত