হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে কারফিউ, ১৪৪ ধারার আওতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনসিপির পদযাত্রায় হামলার জেরে জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। রাস্তাঘাটে কমেছে জনসমাগম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়ানো হয়েছে টহল। ছবি: সরদার রনি

গোপালগঞ্জে আবারও কারফিউ এবং ১৪৪ ধারার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এর আওতামুক্ত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ।

আজ শনিবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা আছে, আজ শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আর আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ এর আওতামুক্ত থাকবে।

এর আগে, কারফিউ জারির কারণে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলার এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে সেদিন সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। সেই সময় শেষে কারফিউ না তুলে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায় সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।

এরপর শুক্রবার বিকেলে কারফিউর মেয়াদ আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানোর কথা এবং শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা শুরু

ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৬ জন আটক

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে হাতুড়িপেটা

টুঙ্গিপাড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ

গোপালগঞ্জে দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৫০

গোপালগঞ্জে হঠাৎ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ