হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর গতকাল দিবাগত রাতে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। রাতে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সকালে খুঁজতে বের হয়। পরে বিলের পাশ থেকে অচেতন অবস্থায় সমীরকে উদ্ধার করে পরিবারের লোকেরা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, ‘আমাদের এখানে নিয়ে আসার আগেই সমীর বাড়ৈর মৃত্যু হয়েছে। তাঁকে দেখে মনে হচ্ছে, বজ্রপাতে তাঁর মৃত্যু হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, গতকাল রাতে সাদুল্লাপুর ইউনিয়নে লখন্ডা গ্রামে বজ্রপাতে সমীর বাড়ৈ নামের এক জেলের মৃত্যু হয়েছে। জেলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁদের কাছ হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত