হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে মোজাম্মেল লস্কর (৪৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। মোজাম্মেলের দাবি, দলীয় ওয়ার্ড কার্যালয়টি দখল করতে স্থানীয় বিএনপি কর্মী বেলাল ও তাঁর সহযোগীরা তাঁকে কুপিয়েছে।

আহত মোজাম্মেল টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি টঙ্গীর সিরাজ লস্করের ছেলে।

জানা গেছে, গতকাল রাতে বেলাল ও তাঁর সহযোগীরা সাতাইশ এলাকার ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করতে যান। এ সময় কার্যালয়টিতে মোজাম্মেলসহ অন্য নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। বেলাল ও তাঁর লোকজন কার্যালয়ের ভেতরে থাকা নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তাঁদের চাপাতির কোপে স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল জখম হন। পরে তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মোজাম্মেল বলেন, ‘ওয়ার্ড বিএনপির কার্যালয়টি দখল করতে চান বেলাল। আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। চাপাতি দিয়ে আমার মাথায় কুপিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’

ঘটনার পর থেকে পালিয়েছেন বেলাল। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাগরিকত্বের জন্য জন্ম নিবন্ধন সনদ দিলেন দেবিদ্বার ইউপি চেয়ারম্যান ও সচিব

দল বেঁধে হোটেলে ডাকাতির চেষ্টা, একজনকে ফেলে অন্যদের চম্পট

গারদ থেকে পালানো ৩২ মামলার আসামি সম্রাট র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাজীপুরে আদালত থেকে পালালেন ৩২ মামলার আসামি ডাকাত সম্রাট

কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, প্রাণ গেল দুই যুবকের

নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় ভক্তদের হুমায়ূন স্মরণ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী