হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রেলপথ অবরোধ। ছবি: আজকের পত্রিকা

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বরাদ্দের প্রস্তাবের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ভুরুলিয়া এলাকায় অবরোধের করা হয়। এতে ঢাকা-রাজশাহী ও উত্তরবঙ্গগামী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, ‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনে’র পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শিমুলতলী এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছে লাইনের ওপর অবস্থান নেয়। অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, যার ফলে ট্রেনের সময়সূচি বিপর্যয়সহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের প্রস্তাব কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র। তাঁরা অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই এমন অযৌক্তিক সুপারিশ করা হয়েছে। অবিলম্বে এই কোটা প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

জয়দেবপুর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অবরোধের কারণে কয়েকটি স্টেশনে ট্রেন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

শ্রমিক সন্তানদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক: শফিকুর রহমান

বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশুটির শরীরে পোড়া ক্ষত, সাইকোথেরাপি প্রয়োজন

গাজীপুরে নারী ব্যবসায়ীকে খুন: ছাত্রদল নেতা কারাগারে

কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২

শ্রীপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগনে গ্রেপ্তার

কালীগঞ্জে অপহৃত যুবক উদ্ধার, ‘সন্ত্রাসী’ মিঠুসহ গ্রেপ্তার ৪

গাজীপুর থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার নারী কারাগারে

শ্রীপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইনে বিক্রি করা হচ্ছিল জাল নোট, র‍্যাবের অভিযানে আটক ৩

তারেক রহমানকে বরণে প্রস্তুত গাজীপুর, ভাওয়াল রাজবাড়ি মাঠে মঞ্চ নির্মাণ