হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচি খুন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে বুধবার সকালে ভাতিজার হাতে চাচি খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল সরকারের (২৭) বাবা জাকির হোসেন সরকারকে আটক করেছে পুলিশ।

উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান জানান, ধরপাড়া দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেন ও তাঁর ভাই আওলাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে জাকির হোসেনের ছেলে নাজমুল প্রায় সাত-আট ভরি স্বর্ণালংকার আওলাদ হোসেনের ঘর থেকে চুরি করে নিয়ে গেছে বলে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছিল। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনেরা একাধিকবার সালিস বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি।

গত মঙ্গলবার দুপুরের পর থেকে নাজমুলের ছেলে নীরব সরকারকে (৬) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১১টার পর নীরব বাড়ি ফিরলে তাকে জিজ্ঞেস করলে আওলাদের ছেলে শামীমের ঘর থেকে সে বেরিয়ে এসেছে বলে জানায়। এ নিয়ে বুধবার সকালে উভয়ের বাড়ির মাঝখানের রাস্তায় একটি সালিস বৈঠক বসার সিদ্ধান্ত হয়। কিন্তু বুধবার বৈঠক বসার আগেই উভয় পক্ষ বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটির একপর্যায়ে নাজমুল ছুরি দিয়ে তার চাচি নারগিস আক্তারের (৪০) বুকে আঘাত করেন। এ সময় আওলাদ হোসেন (৫০) ও তাঁর ছেলে শামীম হোসেন (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নারগিস আক্তার মারা যান। আওলাদ হোসেন ও শামীম হোসেনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় নাজমুলের বাবা জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ