গাজীপুরের শ্রীপুরে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সুইটি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুইটি আক্তার (১৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল তারা। তার বাবা-মা দুজনই পোশাক কারখানার শ্রমিক।
স্থানীয় বাসিন্দা ইকবাল আহমেদ বলেন, দুপুরের দিকে দক্ষিণ ধনুয়া এলাকায় সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। সেখানে ডুবে মৃত্যু হয় তার। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে খোঁজখবর নিতে।