হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গণপিটুনিতে আহত কিশোরের মৃত্যু, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের গাছায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত কিশোর মারা গেছে। এ ঘটনায় আজ শনিবার স্থানীয়রা লাশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এর আগে সকালে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম হাসন (১৬), সে চাঁদপুর সদরের বিশ্বনন্দী এলাকার কবির হোসেনের ছেলে এবং পরিবারের সঙ্গে গাছার পশ্চিম কলমেশ্বর এলাকায় বসবাস করত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৮ অক্টোবর ভোর ৬টার দিকে গাজীপুর মহানগরীর গাছা পশ্চিম কলমেশ্বর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চোর সন্দেহে হাসনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পরে আহত অবস্থায় হাসনকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরবর্তী সময় উত্তরা আরএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র আরও জানায়, কিশোর হাসনের মরদেহ তার বাড়িতে পৌঁছালে এলাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা মরদেহ নিয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে স্বজন ও স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ঘটনার তদন্ত এবং দায়ীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

৬২ হাজার টাকায় কেনা বিড়াল অসুস্থ, বিক্রেতাকে নোটিশ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: হাইওয়ে ডিআইজি

মাদক কারবারি অপবাদে দিনমজুরের বাড়িতে হামলা-ভাঙচুর, মারধর

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, কয়েকজন আহত

শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

গাজীপুরে বিয়ের পরদিন নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গীতে ব্যবসায়ীর অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসা দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক দগ্ধ