হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে, পুড়ে ছাই ১২টি ঝুটের গোডাউন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি গোডাউন। প্রাথমিকভাবে জানা গেছে, ফায়ার সার্ভিসের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আগুন লাগে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ছবি: আজকের পত্রিকা

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলোতে বিপুল পরিমাণ ঝুটসহ বিভিন্ন দাহ্য মালামাল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় চার ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ছবি: আজকের পত্রিকা

তিনি জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। একই সঙ্গে আগুন লাগার সুনির্দিষ্ট কারণও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।