হোম > সারা দেশ > গাজীপুর

এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

এই বুথেই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

ধর্ষণের শিকার কিশোরী (১৪) নেত্রকোনা জেলার বাসিন্দা। সে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে।

অভিযুক্ত মো. লিটন মিয়া (৪০) এমসি বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানার সামনে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করেন।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে গিয়েছিল তাঁর মেয়ে। পরে কারখানার গেটের পাশে থাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যান মেয়েকে। সেখানে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরীর বাবা একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পরই অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ খুব দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করবে।’

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে