হোম > সারা দেশ > গাজীপুর

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে সাইফা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাইফা উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকার বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলছিল সাইফা। এ সময় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে জমে থাকা পানিতে পড়ে সে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী-এমপিদের সামনেই ইউএনওর আইফোন চুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

শ্রীপুরে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট, বাজারে ব্যাপক চাহিদা

শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

পাওনা দাবিতে গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

যাত্রীবেশে উঠে ছুরিকাঘাতে অটোরিকশাচালককে হত্যা

শ্রীপুরে মাদক কারবারিদের একঘরে করার হুঁশিয়ারি এলাকাবাসীর

জুলাই গণ-অভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য