হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রাজু নামে হত্যা মামলার এক হাজতি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগার-২ এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার। নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।

সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরবর্তী সময়ে ডিউটিরত কারারক্ষী তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

গাজীপুরে শিশু ধর্ষণ: শিক্ষকের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা

গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুন, আহত ৩ শ্রমিক

নিহত শ্রমিক তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস গার্মেন্টস কর্তৃপক্ষের

সাউন্ড গ্রেনেড ছুড়ে গাজীপুরে নিহত পোশাকশ্রমিকের গায়েবানা জানাজা পণ্ড করল পুলিশ

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের