হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। ছবি : আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার দিবাগত রাতে মাদক কারবারিদের ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর গ্রামের মো. মেজবাহ উদ্দিনের বাড়িতে তার ছেলে মাদক বেচাকেনা করছেন—এমন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার সময় কাপাসিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। মাদক কারবারিদের হামলায় এসআই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামান আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা করে। হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে কাপাসিয়াকে মাদকমুক্ত করতে পুলিশের জোরালো অভিযান চলমান রয়েছে। এ হামলার ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট

বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমি

গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত