হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, ছিনতাইকারীর পায়ের রগ কেটে দিল জনতা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল ‎মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আল আমিন (২৬) নামের ওই ছিনতাইকারীকে আটক করে। পরে কাছে থাকা চাপাতি দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেয়।‎

‎আহত এই পুলিশ সদস্যের নাম মোহাম্মদ শান্ত (২৬)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‎

‎জানা গেছে, গতকাল রাতে পুলিশ সদস্য শান্তর মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক ছিনতাইকারী।‎

এতে ওই পুলিশ সদস্য বাধা দিলে ছিনতাইকারীদের একজন তাঁর গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন এক ছিনতাইকারীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

একপর্যায়ে তার কাছে থাকা চাপাতি দিয়ে তারই পায়ের রগ কেটে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্য ও ছিনতাইকারী আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ‎

টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

কাশিমপুর কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে মাদক পাচার ও সেবনের অভিযোগ, ৯টি বিভাগীয় মামলা

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ

পূর্বশত্রুতার জেরে রড দিয়ে পিটিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

শ্রীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

বিয়ের ৫ মাসের মাথায় কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

গাজীপুরে রাতভর যানজট আর বৃষ্টিতে নাকাল যাত্রীরা, সকালে কিছুটা স্বস্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা