হোম > সারা দেশ > গাজীপুর

টিকা নিতে এসে মারধর,আহত ৭

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে টিকা নিতে এসে মারধরের ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সিনিয়র সেবিকা রিপা আক্তার, সুরাইয়া আক্তার, শাহিনা আক্তার রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী নাদিম আহাম্মদ, সিফাত হোসেন, ইউছুফ ও সুমন। 

জানা যায়, সকালে হাসপাতালে কয়েক হাজার নারী-পুরুষ টিকা নিতে আসেন। দীর্ঘ সময় তাঁরা লাইনে দাঁড়িয়ে থাকে তাঁরা। এরই একপর্যায়ে টিকার মজুত শেষ নেই এমন ঘোষণা এলে নারী পুরুষেরা হাসপাতালের কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টিকা নিতে আসা নারী পুরুষেরা ওই সাতজনকে মারধর করলে তাঁরা আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালে সেবিকারা জানান, আজ কয়েক হাজার নারী ও পুরুষ টিকা নিতে এসেছেন। তারা হঠাৎ করেই টিকাদানকারী স্বেচ্ছাসেবী কর্মীদের মারধর করে আহত করেছেন। 

টিকা নিতে আসা কয়েকজন বলেন, আমরা সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু লাইন ভেঙে অনেকে টিকা দিয়ে চলে যাচ্ছে। দুপুরের আগেই টিকা নেই এমন ঘোষণা দেওয়া  হলে বিশৃঙ্খলা বাধে। 

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন বলেন, টিকা নিতে আসা নারী ও পুরুষেরা ধাক্কাধাক্কি করেন এতে হাসপাতালে সেবিকা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা আহত হয়েছেন। 

শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম বলেন, টিকা মজুতের তুলনায় গ্রহীতার সংখ্যা বেশি হয়ে গেছে। তবে টিকা ব্যবস্থা করা হচ্ছে। শনিবার থেকে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, টিকা কেন্দ্রে পুলিশ রয়েছে। প্রায় এক ঘণ্টা পর ফের টিকা কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর

বিআরটি প্রকল্প বাতিল: আরেকবার ভোগান্তির শঙ্কা

টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ

টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা

গাজীপুরে যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

ভাড়া বাসায় মিলল ১২০ ইয়াবা, পুলিশ কনস্টেবলসহ আটক ৩

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে