হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আহত সাংবাদিক মহিন উদ্দিন রিপন। ছবি: সংগৃহিত

গাজীপুরে জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাগর ও ওসমান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

অভিযোগ অনুযায়ী, ২৬ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে একদল ব্যক্তি মহিন উদ্দিন রিপনকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার একটি স্থানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

মাদক ব্যবসা ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের জেরে তাঁকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন মহিন উদ্দিন রিপন। তাঁর অভিযোগ, আটকে রেখে তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গীর একটি সরকারি হাসপাতালে ভর্তি করেন।

মহিন উদ্দিন রিপন বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার জোর দাবি, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই। একই সঙ্গে আমার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা

প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার

গাজীপুরে এবার ছাত্রীকে অপহরণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

সপরিবারে বাসা ছেড়েছেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের রুমি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ