হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযান, ৩০০ কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদকদ্রব্য বেচাকেনা বন্ধ করতে আজ বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চিহ্নিত প্রায় ৩০০ মাদক কারবারির কক্ষের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।

অভিযানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রকৌশলী এ কে এম নাজিমুল ইসলাম এবং টঙ্গী আঞ্চলিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, `মাদক স্পটগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।'

বেলায়েত হোসেন আরও বলেন, `হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের আর কোথাও দেখা যায় না। এটি দীর্ঘদিন ধরে পুলিশের জন্য বড় উদ্বেগের কারণ ছিল।'

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাগরিকত্বের জন্য জন্মনিবন্ধন সনদ দিলেন দেবিদ্বার ইউপি চেয়ারম্যান ও সচিব

দল বেঁধে হোটেলে ডাকাতির চেষ্টা, একজনকে ফেলে অন্যদের চম্পট

গারদ থেকে পালানো ৩২ মামলার আসামি সম্রাট র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাজীপুরে আদালত থেকে পালালেন ৩২ মামলার আসামি ডাকাত সম্রাট

কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, প্রাণ গেল দুই যুবকের

নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় ভক্তদের হুমায়ূন স্মরণ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী