হোম > সারা দেশ > গাজীপুর

ভিসি অপসারণের দাবিতে ডুয়েটে সংঘর্ষ, বহু শিক্ষার্থী আহত, পরিস্থিতি থমথমে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আজ সকালে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলমান রয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে ‘লাল কার্ড’ দেখিয়ে বিক্ষোভের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। সকালে সবাই শহীদ মিনারে জড়ো হলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত ব্যক্তিদের নিয়ে ছাত্রদল তাঁদের ওপর হামলা চালিয়েছে এবং পুলিশ তাঁদেরকে প্রশ্রয় দিচ্ছে। সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাঁদের মতে, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

একাধিক ভিডিওতে দেখা গেছে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদল বহিরাগত ব্যক্তিদের নিয়ে এসে হামলা করেছে। অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি।

হামলায় আহত এক শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মেট্রোপলিটন জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে রয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’

গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়েছেন ফোরকান, দাবি পুলিশের

শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা

২০ কিমি মহাসড়কে পাঁচ অবৈধ বাজার, তবু ইজারা

প্রতিমন্ত্রী করেছিলেন বরখাস্ত, সিটি করপোরেশন দিল যোগদানের আদেশ

মারধরে বিএনপি নেতার মৃত্যু: ইউপি সদস্যসহ ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গাজীপুরে ধাপে ধাপে ছুটি হবে শিল্পকারখানা, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ২২ জেলার যাত্রীদের

শ্রীপুরে বাকিতে পণ্য না পেয়ে দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫