হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা বিস্ফোরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ক্ষতিগ্রস্ত সাইনবোর্ড। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে।

নিক্ষেপ করা পেট্রলবোমা। ছবি: আজকের পত্রিকা

গ্রামীণ ব্যাংক মাওনা বাজার শাখার ব্যবস্থাপক রেহেনা বেগম বলেন, ‘ব্যাংকের বেশির ভাগ কমকর্তা-কর্মচারী ব্যাংকেই রাত যাপন করেন। রাত আনুমানিক ২টার দিকে সাত-আটজন যুবক অতর্কিতভাবে এসে পরপর তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। একটি পেট্রলবোমা সীমানা প্রাচীরের ভেতর ও দুটি বোমা সীমানা ঘেঁষে বিস্ফোরিত হয়। এতে ব্যাংকের সাইনবোর্ড ও জানালায় আঘাত করে ভেতরে চলে আসে। এতে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি জানান, তাঁদের কেউ আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘যেকোনো পরিবহন যোগে এসে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রলবোমা মারে। দুটি বাইরে, একটি ভেতরে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যেমনটি তারা করতে চেয়েছিল। এ বিষয়ে তদন্ত চলছে। আশা করি, অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

শ্রীপুরে বেতন-ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর

কালীগঞ্জে স্কুল-কলেজ পড়ুয়াদের উত্ত্যক্ত ও অশ্লীল অঙ্গভঙ্গি, যুবক আটক

ডুয়েট ক্যাম্পাস ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা, ভিসির সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

ডুয়েট ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন: সপ্তম দিনেও অনড় শিক্ষার্থীদের একাংশ

ডুয়েটে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন

ডুয়েটে সংঘর্ষ: অজ্ঞাতনামা ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ডুয়েটের মূল ফটকে তালা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে ছাত্রদল-শিবির

ডাকাতির পর গাজীপুরের কসাইখানা থেকে উদ্ধার ৮ গরু

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ব্লকেড কর্মসূচি, মূল ফটকে তালা