হোম > সারা দেশ > গাজীপুর

জুলাই গণ-অভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী । ছবি: আজকের পত্রিকা

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)—এর উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়। এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীদের পারস্পরিক ঐক্য ও সমতার চেতনা। এখানে সবাই সমান ছিল এবং একে অপরের পাশে দাঁড়িয়েছিল। এই আত্মত্যাগ, সাহস ও ঐক্যের ফলেই নতুন বাংলাদেশ গঠনের পথ উন্মোচিত হয়েছে।

আজ বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোক্তার আলী এ সব কথা বলেন।

অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, ‘যখনই বাংলাদেশ সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, তখনই সেই পথকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ গণ-আন্দোলনে শিক্ষার্থীরাই অন্যায়ের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানিয়েছে। অন্যায় যে ব্যক্তি, দল বা মতের পক্ষ থেকেই আসুক না কেন, শিক্ষার্থীরা তা কখনো মেনে নেয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন কখনো ব্যর্থ হয় না।’

উপাচার্য আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শিক্ষা ধারণ করে এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সকলের সমান অধিকার নিশ্চিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানবাধিকার সমুন্নত থাকবে।’

অনুষ্ঠানে উপাচার্য জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রুবেল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জুলাই শহীদ শেখ রাকিবের পরিবারের সদস্য কেয়া আক্তার, ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আশিকুচ্ছালেহীন, সহকারী নেটওয়ার্ক অ্যান্ড হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বিমলেশ সাহা, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজীম আলম তাসীন এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তালহা যোবায়ের।

আলোচনা সভা শেষে জুলাই শহীদ শেখ রাকিবের পরিবারের সদস্য কেয়া আক্তার, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানজীম আলম তাসীন ও আবদুল্লাহ আল রাফি এবং ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তালহা যোবায়েরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যুবদল নেতার বাড়িতে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ

হাজি মাজার বস্তিতে পুলিশের অভিযান, হেরোইন ও অস্ত্রসহ গ্রেপ্তার ১৩

টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার, উদ্ধার হলো পিস্তলসদৃশ লাইটার

অতিরিক্ত ভাড়া আর ফিটনেসবিহীন গাড়িতেই নতুন যাত্রার সূচনা

কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার

মানববর্জ্য ও রাসায়নিক দূষিত পানিতে ধোয়া শাকসবজি যাচ্ছে হাটে বাজারে

কারাগারে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ স্বামী গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার