হোম > সারা দেশ > গাজীপুর

ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ স্থাপন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ভোটকেন্দ্র পর্যবেক্ষণে মনিটরিং সেল স্থাপন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গাজীপুরের সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ‘সেন্ট্রাল মনিটরিং সেল’ বসানো হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের নির্দেশনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর জেলা ও মহানগর এলাকার ৫টি নির্বাচনী আসনে মোট ৯৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। ইতিমধ্যে সব ভোটকেন্দ্রে ‍সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত মনিটরিং সেল থেকে প্রতিটি ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে সিসিটিভির মাধ্যমে সরাসরি নজরদারি করা হবে। ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে অনিয়ম বা দুর্বৃত্তায়নের চেষ্টা হলে এই মনিটরিং সেলের মাধ্যমে তা শনাক্ত করে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম জানান, এই মনিটরিং সেলটি বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত করা হবে। তিনি গণমাধ্যমকর্মীদের সেলটি সরেজমিনে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

তানিয়া তাবাসসুম বলেন, নির্বাচন পর্যবেক্ষণের অনুমতিপ্রাপ্ত সাংবাদিকেরা সরাসরি এই সেল পরিদর্শন করতে পারবেন এবং উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর কার্যকারিতা সম্পর্কে অবহিত হতে পারবেন।

তানিয়া তাবাসসুম আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তা মনিটর করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

ভোট দিতে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকেরা, গাজীপুর মহাসড়কে যানজটে ভোগান্তি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

৪ দিন বন্ধ থাকবে পিকনিক ও শুটিং স্পট, হোটেল-রিসোর্ট

বিএনপি প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠানে তামিম ইকবাল

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে অর্ধশত কক্ষ

শ্রীপুরে দিনদুপুরে রাস্তায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন, সাবেক স্বামী আটক

শ্রমিক সন্তানদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক: শফিকুর রহমান

গাজীপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশুটির শরীরে পোড়া ক্ষত, সাইকোথেরাপি প্রয়োজন