হোম > সারা দেশ > গাজীপুর

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে লাঠি দিয়ে পিটিয়ে বাবা আব্দুস সামাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

নিহতের স্বজন তানজিম আহমেদ পুষ্প জানান, বাবাকে পিটিয়ে হত্যার পর আনোয়ার আত্মগোপনে ছিলেন। পুলিশ ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। গতকাল রাত ১০টার দিকে আনোয়ার এক প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে যান। তাঁকে দেখে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে নেশার টাকা এবং পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ছেলে আনোয়ারের। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে বাবার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরবর্তীকালে নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার

গাজীপুরে এবার ছাত্রীকে অপহরণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

সপরিবারে বাসা ছেড়েছেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের রুমি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর