হোম > সারা দেশ > গাজীপুর

তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বিশ্ব ইজতেমা মাঠ। ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমায় দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়েন দিদার। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। তিনি হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, দিদার তরফদারের বাড়ি খুলনা নগরীর লবণচড়া থানার বাঙালগলি গ্রামে। তিনি তৈয়ব আলীর ছেলে। ইজতেমার তৃতীয় ধাপে ময়দানের ৪১ নম্বর খিত্তায় (তাঁবুর নির্দিষ্ট এলাকা) অবস্থান নিয়েছিলেন দিদার। আজ ইজতেমা ময়দানে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্বজনদের কাছে লাশ পাঠানো হবে।

এক রাতে কবরস্থানের ৮ মানবকঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ, ১৫ দিন পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

গাজীপুরে বিশেষ অভিযানে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারখানা শ্রমিককে গণপিটুনি

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে বাধা, সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ছত্রভঙ্গের পর গ্রেপ্তার ২০

শ্রীপুরে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে এক রাতে শিয়ালের কামড়ে আহত ১৪, এলাকায় আতঙ্ক

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান ও এক বসতবাড়ি

শিক্ষাকে ধ্বংস করতেই বিগত সরকার প্রকল্প নিয়েছিল: শিক্ষামন্ত্রী

শ্রীপুরে কাভার্ড ভ্যানচাপায় দম্পতি নিহত, বেঁচে আছে এক বছরের শিশু