হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নিহত কার্তিকের আইডি কার্ড। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় ছুরিকাঘাতে কার্তিক নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ছিনতাইয়ের সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে।

নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানায় কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশের ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, রাতের দায়িত্ব পালনকালে খবর পেয়ে তিনি মরদেহ উদ্ধার করেন। কার্তিকের বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা

প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

কালিয়াকৈরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার

গাজীপুরে এবার ছাত্রীকে অপহরণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

সপরিবারে বাসা ছেড়েছেন টঙ্গীর থাপ্পড়-কাণ্ডের রুমি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে পোশাকশ্রমিকের মৃত্যু

টঙ্গীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ: শিক্ষকের জামিন নামঞ্জুর