হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

ঘটনাস্থলে লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ফাঁসিতলা বাজারের ব্র্যাক অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দুর্গাপুর এলাকার আল আমিন (৫০) এবং উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের জনি মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অবশেষে পরীক্ষায় বসল রাতে আন্দোলন করা সেই তিন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা

গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

শিক্ষকের গাফিলতির অভিযোগ: প্রবেশপত্রে ভুল, পরীক্ষা অনিশ্চিত ১৫০ জনের

সুন্দরগঞ্জে পেট্রল মজুত ও চড়া দামে বিক্রি, নৈশপ্রহরী সুমনকে আদালতে সোপর্দ

গাইবান্ধায় লাঠিখেলা দেখতে মানুষের ঢল

পাকা ঘর দেওয়ার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩