হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে খাদে, নিহত ১

গাইবান্ধা ও ফুলছড়ি প্রতিনিধি

নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক উল্টে খাদে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টার মিয়ার ভাতিজা। তাঁদের বাড়ি সাদুল্যাপুর উপজেলার সাহারবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে চাল নিয়ে যাওয়ার সময় আনন্দবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক মিস্টার মিয়া ও তাঁর সহকারী মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন। পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলেই তাঁদের কাছে হস্তান্তর করা হবে।’