হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্লাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, ‘ট্রান্সফরমার চুরি’ করতে গিয়ে মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুতের খুঁটির নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এদিন ভোররাতে ওই গ্রামের (বালুয়া ব্রিজের) উত্তর পার্শ্বে ইব্রাহিম আলীর বরেন্দ্র সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম ব্যাপারীর বরেন্দ্র সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, গভীর রাতে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে বিদ্যুতের পিলারে ওঠে সংঘবদ্ধ চোরের দল। এ সময় একটি পিলারে থাকা ট্রান্সমিটার চুরি করলেও বিদ্যুতায়িত একজনের মৃত্যু হওয়ায় অপর ট্রান্সমিটারটি রেখে পালিয়ে যায় চোরের দল।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, আনুমানিক ৪৮ বছরের অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গায়ে নীল রঙের সোয়েটার ছিল। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি