হোম > সারা দেশ > গাইবান্ধা

ভিজিএফের চালবোঝাই দুই নৌকাডুবি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

আজ সকাল ৮টায় ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় চালবোঝাই দুটি নৌকা ডুবে যায়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ভিজিএফের চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দ ভিজিএফের প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৬৭ বস্তা চাল বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়। পরে চালগুলো ইউনিয়নে পৌঁছে দেওয়ার জন্য তিনটি নৌকায় তোলা হয়।

বৃহস্পতিবার সকালে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে নৌকাগুলো নদীপথে রওনা হওয়ার প্রস্তুতিকালে প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার কারণে দুটি নৌকা ডুবে যায়। এতে বিপুল পরিমাণ চাল নদীতে তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা চাল উদ্ধারের চেষ্টা চালান।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দুটি নৌকা ডুবে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধা: টানা বৃষ্টিতে আমনের বীজতলা পানির নিচে

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি