হোম > সারা দেশ > গাইবান্ধা

ওরশের খিচুড়ি নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিলঘুষিতে হোমিও চিকিৎসক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

দোকানের সামনে হোমিও চিকিৎসককে আঘাতের পর তিনি লুটিয়ে পড়েন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় মাজারের ওরশে পোড়া খিচুড়ি দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে আহমেদ আলী (৫০) নামের এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মাজারসংলগ্ন শখের বাজার ওরশে এই ঘটনা ঘটে।

নিহত আহমেদ আলী সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ গ্রামের মৃত আপিল উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে গাইবান্ধা সদর থানার মালীবাড়ী ইউনিয়নের মুর্শিদের বাজারের মাজার থেকে ওরশের খিচুড়ি নেন ওই এলাকার খলিলুর রহমানের ছেলে রেনু আহমেদ ও তাঁর ভাই মনু মিয়া। পরে তাঁরা সেই খিচুড়ি দেন আহমেদ আলীকে (নিহত)। বুধবার সকালে আহমেদ আলী তাঁর দোকানের সামনে রেনু ও মনুকে দেখতে পান। এ সময় আহমেদ আলী জানতে চান তাঁকে কেন খাওয়ার অযোগ্য পোড়া খিচুড়ি দেওয়া হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেনু ও মনুর এলোপাতাড়ি ঘুষিতে আহমেদ আলী তাঁর ওষুধের দোকানের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে রেনু ও মনু পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা আহমেদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গণভোটে সরকার কোনো পক্ষ নিতে পারে না: জাপা মহাসচিব

সেতুর ইট-রড খুলে নেওয়া: শোকজ পেয়ে যে জবাব দিলেন সেই ইউপি চেয়ারম্যান

জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

শোকজ নোটিশ পেয়ে খুলে নেওয়া সেই সেতুর ইট, রড ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

সেতু খুলে নেওয়া সেই চেয়ারম্যানকে শোকজ

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর ইট-রড খুলে নিলেন ইউপি চেয়ারম্যান, দুর্ভোগ

গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে না: জাপা মহাসচিব