হোম > সারা দেশ > ফেনী

‘বিএনপি একটা ফ্যাসিস্ট দল’, পরে দুঃখ প্রকাশ জেলা বিএনপি নেতার

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। ছবি: আজকের পত্রিকা

‘বিএনপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বোঝে না, এরা নির্বাচন বোঝে না’—এমন মন্তব্য করেছেন ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা তাঁতী দল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। এ ছাড়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে এম এ খালেক বলেন, ‘আমরা কখনো চাই না, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না। এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার। নির্বাচন-টির্বাচন, গণতন্ত্র এগুলোর ধার ধারে না।’ 

তবে বক্তব্যের ওই অংশকে ‘স্লিপ অব টাং’ উল্লেখ করে পরে দুঃখ প্রকাশ করেন তিনি। এম এ খালেক বলেন, ‘আমি নিজেও বক্তব্যটা শুনে গলদঘর্ম হয়ে গেছি। জীবনে এ রকম ভুল কখনো করিনি। আসলে আওয়ামী লীগ বলতে গিয়ে ভুলক্রমে বিএনপি বলে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘৪২ বছরের রাজনৈতিক জীবনে এমন ভুল কখনো হয়নি। আমার প্রতিপক্ষরা হয়তো এটিকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করবে। কিন্তু পুরো বক্তব্য শুনলেই বোঝা যাবে এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল।’

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

সোনাগাজীতে খালে বর্জ্য ফেলায় পোলট্রি খামারে প্রশাসনের অভিযান

ছাত্রলীগের দুই কর্মীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন শরিফুল ইসলাম অপু

খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

​সোনাগাজীতে কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন

ফেনীতে বালুর স্তূপে চাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ