হোম > সারা দেশ > ফরিদপুর

অসুস্থ বাবাকে চিকিৎসক দেখাতে নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরে ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শুল্কা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বাবা মনোহর বিশ্বাসকে চিকিৎসক দেখাতে ওই মাইক্রোবাসটিতে যাচ্ছিলেন ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারী মাগুরা জেলা সদরের আড়পাড়া গ্রামের জীবন রায়ের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা মনোহর বিশ্বাস (৮৫) এবং বোন পারুল বিশ্বাস (৪৫)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে একই পরিবারের কয়েকজন সদস্য ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাগুরাগামী টাইলসবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে মারা যান ওই নারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, আহতদের বরাতে জানা গেছে, ওই নারী তাঁর অসুস্থ বাবাকে নিয়ে মাইক্রোবাসযোগে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি বিপরীত লেনে চলে গেলে সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরে দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে বোর্ডিংয়ের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড, নারী-পুরুষসহ আটক ১৯

ফরিদপুরে ৪০ পাম্পের অধিকাংশেই তেল নেই—জেলা পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি

ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলগেটে বরণ করলেন বিএনপির এমপি

সংসদ অধিবেশনের শুরুতে বিএনপিকে শপথ ও রাষ্ট্রপতিকে অপসারণের আহ্বান নাহিদের

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

ফরিদপুরে এক ব্যক্তিকে গলা কেটে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য