হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তা আটক, কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

বোয়ালমারীতে ভুয়া ভ্যাট কর্মকর্তা আটক। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের বোয়ালমারীতে স্বপন ঘোষ (৫৬) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার গরুহাটা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদের আদালত এ সাজা দেন।

দণ্ডিত স্বপন ঘোষ কুষ্টিয়া জেলার আমলাপাড়া এলাকার সমন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দুপুরে স্বপন ঘোষ বোয়ালমারী ডাকবাংলো রোডে আদর্শ প্রেসে এসে ফরিদপুর ভ্যাট অফিসের কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তিনি টাকা দাবি করেন আদর্শ প্রেসের মালিক আমিনের কাছে।

এর আগেও তিনি দুই দফায় আমিনের কাছ থেকে ৮ হাজার টাকা নিয়েছেন। এ সময় প্রেসমালিক আমিন স্বপনের আইডি কার্ড দেখাতে বললে দেখাতে না পারায় তাঁকে আটক করে থানার সামনে গরুহাটায় নিয়ে আসেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিব্বির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন, তিনি ভুয়া ভ্যাট কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা আদায় করেন।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ সময় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, যেকোনো ধরনের প্রতারণা ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন শিক্ষক-কর্মচারীরা, অর্থ আত্মসাতের অভিযোগ

যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে আটক চার, বাস চলাচল বন্ধ রেখে নেওয়া হলো ছাড়িয়ে

কসাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল গরুর পচা মাংস, ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক সাবরেজিস্ট্রার কারাগারে

ফরিদপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে ৫ শিশুর জন্ম, চারটির মৃত্যু

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবু হাসি নেই পরিবারে

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক দুই দফায় অবরোধ

ভাঙ্গায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট, ‘গুলিবিদ্ধ’ হয়ে যুবক নিহতের ঘটনায় আটক ১৭

ভাঙ্গায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, যুবক নিহতের দাবি