হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি

দুর্ঘটনার শিকার বাস। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন আউড়ামাঠ এলাকায় মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাসটি ওভারটেকিং করার সময় সামনে থেকে ট্রাকটি চলে আসায় মুখোমুখি সংঘর্ষ হয় বলে আহত একাধিক বাসযাত্রী জানিয়েছেন।

তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের একটি বাস ও ভাঙ্গাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসটির চালক, সহকারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং ১৭ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাঁদের মধ্যে বাসটির সহকারীসহ আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মাদারীপুরগামী সার্বিক পরিবহনের বাস ও ভাঙ্গাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিশোরীকে নিষিদ্ধ পল্লিতে বিক্রি: জড়িত ব্যক্তির ১২ বছরের কারাদণ্ড

বাবার ভিটায় চিরনিদ্রায় শায়িত লেবাননে নিহত দিপালী

ফরিদপুরে মাদ্রাসা ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, পরে সুপারশপে আগুন

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের অনুষ্ঠানে দুই এমপির অনুসারীদের হট্টগোল

ট্র্যাডিশনাল শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির শিক্ষায় কাজ শুরু করেছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে উল্টে যাওয়া প্রাইভেট কারের পাশে মিলল মরদেহ, পুলিশ হেফাজতে দুই আরোহী

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী শাওনের

আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের আবেদন বিএনপি নেতার, সুপারিশ মন্ত্রণালয়ে

ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ

ফরিদপুরে শিশু কবিতার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন