হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে পদ্মা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ছবি: সংগৃহীত

ফরিদপুরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার বিকেলে জেলা সদরের নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মণ্ডলের ডাঙ্গী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত আড়াই মাসে পদ্মা নদী থেকে অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার হলো। তাঁদের মধ্যে দুজন নারী।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা—৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালি ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। পরে তা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নৌ-পুলিশের কোতোয়ালি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী বলেন, মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের। তাঁর পরনে চেক টি-শার্ট ছিল। শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না।

তিনি আরও বলেন, মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নৌ-পুলিশ সূত্রে আরও জানা যায়, এর আগে গত ২২ আগস্ট আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর এবং ১৪ সেপ্টেম্বর নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদীতে ভেসে আসা দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আড়াই মাসেও তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ নমুনা সংরক্ষণ করে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দুটি দাফন করা হয়।

চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মায়ের কাছে দোয়া চেয়ে অভিযানে সেনাসদস্য তিতাস, ফিরলেন কফিনে

‘আমাকেও নিয়ে যাও’—সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে