হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ নারী-পুরুষ আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত নিউমার্কেট সংলগ্ন হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়। এ সময় সকলকে হাতেনাতে আটক করে পুলিশ। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন স্টাফ। তারা ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

অভিযানের সময় দেখা যায়, শহরের নিউমার্কেট সংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল গার্ডেন ভিউ। সেখানে ছোট ছোট ১০টি কক্ষে তৈরি করা হয়েছে থাকার ব্যবস্থা। যেখানে বাইরে থেকে বুঝার উপায় নেই যে আবাসিক হোটেল রয়েছে। আবাসিক হোটেলের নামে মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

অভিযানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড চলে আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে এবং হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, যেসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলবে, সেখানেই আমাদের অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু করেছি। ইতিপূর্বেও কয়েকটি হোটেলে অভিযান করেছি এবং অভিযান অব্যাহত থাকবে।

নদীতীর রক্ষায় খনন: ব্যক্তিগত জমির মাটির নিলাম চায় প্রশাসন

কিশোরীকে নিষিদ্ধ পল্লিতে বিক্রি: জড়িত ব্যক্তির ১২ বছরের কারাদণ্ড

বাবার ভিটায় চিরনিদ্রায় শায়িত লেবাননে নিহত দিপালী

ফরিদপুরে মাদ্রাসা ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, পরে সুপারশপে আগুন

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের অনুষ্ঠানে দুই এমপির অনুসারীদের হট্টগোল

ট্র্যাডিশনাল শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির শিক্ষায় কাজ শুরু করেছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে উল্টে যাওয়া প্রাইভেট কারের পাশে মিলল মরদেহ, পুলিশ হেফাজতে দুই আরোহী

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী শাওনের

আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের আবেদন বিএনপি নেতার, সুপারিশ মন্ত্রণালয়ে

ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ