হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

বিক্ষুদ্ধ স্কুলশিক্ষার্থী ও এলাকাবাসী গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ভ্যানগাড়িতে বাসের ধাক্কায় জুনাইদ হাসান জিসান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আমতলী বাজারে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা ২টা পর্যন্ত বিক্ষুব্ধ স্কুলছাত্ররাসহ এলাকাবাসী গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

নিহত জিসান উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ভ্যান বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে স্কুলছাত্র জিসান নিহত হয়। এ সময় ভ্যানচালক ও আরও চার স্কুলছাত্র আহত হয়। গুরুতর আহত অবস্থায় আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্কুলছাত্র ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।

দিনাজপুরে ইজিবাইকচালক নবিরুল হত্যায় জড়িতদের শাস্তি দাবি

খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর সংঘর্ষে চালক নিহত, আহত ৪

ফুলবাড়ীতে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, ছিনতাই হওয়া অটোরিকশাসহ আটক ১

ফুলবাড়ীতে পিকআপ ভ্যানচাপায় যুবদল নেতার মৃত্যু, ২ ঘণ্টা সড়ক অবরোধ

দুর্যোগ-সংকটে মানুষের পাশে আছে বিজিবি: দিনাজপুর সেক্টর কমান্ডার

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

চিরিরবন্দরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল সাইকেল আরোহী কিশোরের

শাবলের আঘাতে ছেলেকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

ফুলবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসে রথযাত্রা অনুষ্ঠিত, ভক্তপ্রাণ নারী-পুরুষের ঢল

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ