হোম > সারা দেশ > দিনাজপুর

আন্তনগর নীলসাগর ট্রেনের বগিতে আগুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় ট্রেনটি ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

ট্রেনের মেকানিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশন থেকে কোনো সমস্যা ছাড়াই পরবর্তী স্টেশন ফুলবাড়ীর উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর রাত ১০টা ২৮ মিনিটের দিকে ট্রেনটি ফুলবাড়ীর আউটার সিগন্যালে পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের (গ-বগি) পেছনের অংশে আগুন দেখতে পান এক যাত্রী। 

বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। পরে ১০টা ৪২ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। চাকার সঙ্গে ব্রেক লেগে যাওয়ায় লাইনের সঙ্গে ঘর্ষণ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

 রহমান বিন শামস নামে ট্রেনের এক যাত্রী জানান, ‘হঠাৎ ট্রেন থামলে কিছু লোককে আগুন আগুন বলতে শুনি। নিচে নেমে দেখি চাকার সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের সৃষ্টি হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আগুন নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’ 

পার্বতীপুরের স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, পার্বতীপুর থেকে ট্রেনটি ভালোভাবেই গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে, ব্রেক সিস্টেমে সমস্যার কারণে এ ধরনের ঘটনা মাঝেমধ্যে হয়ে থাকে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ফুলবাড়ীতে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার

দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ফ্যাসিস্ট সরকার মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে: জ্বালানিমন্ত্রী

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বৃদ্ধ সপরিবারে নিখোঁজ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

ফুলবাড়ীতে জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি