হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিরামপুর-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় নূর আলম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বিজুল বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত নূর আলম বিজুল গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে আঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেলের আরোহী নূর আলম নিহত হন। 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে মামলা করা হয়েছে।

দিনাজপুরে বাড়িতে আগুন লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু

এমপিরা সবাই রাজনীতি করলে শিক্ষার পরিবেশ থাকবে না: শিক্ষামন্ত্রী

সড়ক সংস্কারের দাবি না মানলে পৌর ট্যাক্স বন্ধের ঘোষণা ফুলবাড়ীবাসীর

ফুলবাড়ীতে বাসচাপায় বৃদ্ধ নিহত

রংপুরের পীরগঞ্জ: ৮ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগ

মরদেহ আনতে দাউদকান্দিতে স্বজনেরা, নিহতদের বাড়িতে শোক

বড়পুকুরিয়া খনি: কয়লা এখন গলার কাঁটা

রোগীর মৃত্যু নিয়ে হাতাহাতি, দিনাজপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯ পদে বিএনপি-সমর্থিত প্যানেল বিজয়ী

প্রেমিকার কাছে এএসপি রাজমিস্ত্রি মোস্তাফিজুর, কার্ড বানাতে গিয়ে ধরা