হোম > সারা দেশ > ঢাকা

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ হোসেনের ব্যক্তিগত সচিব এমডি সোহেল।

সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত শিক্ষানুরাগী, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।

দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাঈদ হোসেন চৌধুরীর। তাঁর মালিকানাধীন এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরেছে।

এইচআরসি গ্রুপ চা শিল্পের পাশাপাশি পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক মহলে তাঁর ভাবমূর্তি ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ।

তিনি দীর্ঘসময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শিল্পোদ্যোক্তা হলেও তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। শিক্ষাবিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে তাঁর বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিজনেস লিডার ও সমাজসেবী হিসেবে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশের ব্যবসায়িক অগ্রগতিতে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন জাতীয় সংগঠন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে।

মৃত্যুকালে সাঈদ হোসেন চৌধুরী স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাদি হত্যা মামলা: ১৪ বারের মতো পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

ইকরার আত্মহত্যা: যাহের আলভীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ২৪ জুন

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

কারিনা কায়সারের তিনটি জানাজা হবে, রাত ১০টায় শহীদ মিনারে

জাবিতে ধর্ষণচেষ্টায় অভিযুক্তের বিচারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ

রাজধানীর শনির আখড়ায় মোটরসাইকেলে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

জাবিতে নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকায় ঘাটতি ২ হাজার পুলিশ

আইন সংশোধনের পরই দুদকে নতুন কমিশন