হোম > সারা দেশ > ঢাকা

সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার

র‍্যাবের হাতে আটক মাদক কারবারি হৃদয় হোসেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‍্যাব-৪)। সোমবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লা থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা বলে র‍্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

র‍্যাব জানায়, সোমবার রাতে পশ্চিম রাজাশন মহল্লার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া শামীমের ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের সামনের রাস্তায় এক ব্যক্তি হেরোইন নিয়ে অবস্থান করছেন, এমন খবর পেয়ে র‌্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মো. হালিউজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাঁকে সাভার থানায় হস্তান্তর করে র‍্যাবের পক্ষ থেকে মাদক আইনে মামলা দেওয়া হয়।

হৃদয় সাভার পৌর এলাকার দেওগাঁও মহল্লার মতিউর রহমানের ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, হৃদয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের কারবার করছিলেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, হৃদয়কে হেরোইনসহ থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে মামলা করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

ধামরাইয়ে ২ ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি

১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটিতে নভোএয়ারের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না

ইরান থেকে শিখে এসে দুই ভাইয়ের সিসা কারবার

ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় উদ্‌যাপনের স্থান নজরদারিতে রাখবে পুলিশ

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তোলায় যুবদল নেতা আটক, মুচলেকায় মুক্তি

ডিএমপিতে রদবদল: গোয়েন্দা বিভাগসহ একাধিক শাখায় ৭ শীর্ষ কর্মকর্তার বদলি