হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পান্থপথে বিএনপির ওয়ার্ড নেতা গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে ওয়ার্ড বিএনপির এক নেতা আহত হয়েছেন। আহত শফিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান ও তাঁকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সরবরাহ করেন।

তাঁরা দাবি করেন, কয়েক দিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুরের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজেরাই তাঁকে হাতেনাতে পেয়ে তাঁর কাছে আবারও চাঁদা দাবি করে এবং তাদের ফোন না ধরার কারণ জানতে চায়। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর আহত শফিকুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। তাঁর বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা-পুলিশ তদন্ত করছে।

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৮৬ মামলা, ডাম্পিং ৩৯৪ যানবাহন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা-মদ উদ্ধার

নবাবগঞ্জে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

খিলগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যুবকের মৃত্যু