হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ছাত্র অধিকারের ২৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন ও আরেক কেন্দ্রীয় নেতা আমিনুর রহমানের দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ মার্চ দিন ধার্য করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এই তারিখ ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তারা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ২০২২ সালের ৭ অক্টোবর ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। 

সেখানে আসামিরা কাউকে কিছু না জানিয়েই পূর্ব পরিকল্পিতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বেআইনিভাবে সমাবেত হয়ে উচ্ছৃঙ্খল বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

আসামিরা তাদের বক্তব্যে সরকার, সরকার প্রধান ও বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন। তখন ছাত্রলীগ প্রতিবাদ করলে আসামিরা রড, হকিস্টিক, বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করেন। এ সময় আসামিরা সাড়ে দশ হাজার টাকা চুরি করে নেন।

এ ঘটনায় ২০২২ সালের ৮ অক্টোবর ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করেন।

মামলায় আসামি করা হয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৫ জনকে। এছাড়া অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামি করা হয়। 

জানা গেছে, ছাত্র অধিকার পরিষদ থেকে অভিযোগ করা হয়, ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করেন। পুড়িয়ে দেওয়া হয় ছাত্র অধিকার পরিষদের ব্যানার ও ফেস্টুন। এতে পণ্ড হয়ে যায় সমাবেশ।

পাহাড় আর সীমান্তে ম্যালেরিয়ার প্রকোপ

উত্তরায় মদের বারে অভিযান, নারীসহ ১৪০ জন গ্রেপ্তার

উত্তরায় মহাসড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি

১৩ বছর পরও রানা প্লাজার ক্ষত অমলিন: বিচার ও ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইস্পাতের দড়ি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির

রানা প্লাজা ধস: বিচারের অপেক্ষা শেষ হয়নি ১৩ বছরেও

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন