হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদস দপ্তর সূত্র জানায়, একটি ৩ তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।

এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।