হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের মশাল মিছিলের প্রস্তুতি: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে ৩, শিশু উন্নয়নকেন্দ্রে ৪

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে একই ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিনজন হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক চারজনকে গাজীপুরের শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে ৭ জনকে আদালতে হাজির করে বনানী থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার ৭ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত অপ্রাপ্তবয়স্ক শিশু চারজনকে শিশুর উন্নয়ন কেন্দ্রে ও বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তুষার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বনানী থানার ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল জড়ো হয়ে মশাল মিছিল ও নাশকতার চেষ্টা চালায়।

খবর পেয়ে বনানী থানা-পুলিশের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সাতজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতো এ ঘটনায় বনানী থানায় পুলিশের এসআই সিদ্দিক হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে নাশকতায় ব্যবহারের অভিযোগে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক জব্দ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একত্রে মিলিত হয়ে মশাল মিছিলের আয়োজন করে। তাঁরা দেশকে অস্থিতিশীল করতে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একত্রিত হয়ে বিভিন্ন বেআইনি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করছিলেন।

শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি

তেলের ট্যাংক কাটার সময় বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ১

প্রতিটি বাড়ির পেছনে কি ইন্সপেক্টর লাগিয়ে রাখতে হবে, প্রশ্ন রাজউক চেয়ারম্যানের

তনু হত্যা মামলা: অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান পুনরায় গ্রেপ্তার

মহাখালীতে ট্রেনের ধাক্কায় আহত মাদ্রাসাশিক্ষার্থীর ঢামেকে মৃত্যু

পাকিস্তানের হাইকমিশনারকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

সাভারের ৩ ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পল্লবীতে আবার গুলিতে আহত দুজন, মাদক কারবারের জের—ধারণা পুলিশের

মিরপুরে আবার বিএনপি নেতাকে গুলি, মাথা-পেটসহ ৩ অংশে বিদ্ধ

অবৈধভাবে ইতালি-যাত্রা: দেড় বছর ধরে খোঁজ নেই যুবকের