হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জ থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত একটি ক্যাফে থেকে মিল্টন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারানগর ইউনিয়নের সিরাজনগর বিলের পূর্বপাশের পরিত্যক্ত ক্যাফে থেকে লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা-পুলিশ।

মিল্টন সিরাজনগর পূর্বপাড়া গ্রামের মাজহারুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি জুতার কারখানায় কাজ করত। পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী লিটন জানান, মিল্টন বুধবার সন্ধ্যায় কাজের জন্য বের হয়ে আর বাসায় ফেরেনি। আজ সকাল সাড়ে ৮টার দিকে সিরাজনগর বিলের পূর্বপাশে একটি পরিত্যক্ত ক্যাফেতে লাশ ঝুলতে দেখে এক ব্যক্তি পরিবারের লোকজনকে খবর দেয়। পরে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সবকিছু দেখে বোঝা যাচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবার ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে সে হতাশাগ্রস্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

তেজগাঁওয়ে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি, গোয়েন্দা সংস্থার দুই সদস্যসহ গ্রেপ্তার ৬

প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা লেবেল চালুতে প্রচারণা শুরু

হানি ট্র্যাপের ফাঁদে বিত্তবানরা, মূল হোতাসহ গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর ভিশন ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে প্রস্তুত আছি: ডিএনসিসি প্রশাসক

পবিপ্রবির সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার অনুমোদন

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে দিলীপ কুমার আগারওয়ালা

একটা স্নাইপারের অভাব ছিল—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে