হোম > সারা দেশ > ঢাকা

হাইকোর্ট প্রাঙ্গণে রোববার সমাবেশের ঘোষণা আনসার সদস্যদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চাকরি জাতীয়করণের দাবিতে আগামী রোববার (২৫ আগস্ট) সকাল ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে সমাবেশের ঘোষণা দিয়েছেন আনসার সদস্যরা। আগামী দুইদিন (২৩-২৪ আগস্ট) কর্মবিরতি পালনেরও ঘোষণা দিয়েছেন তাঁরা। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) শাহবাগে এ ঘোষণা দেন আনসার কমান্ডার শাহাবিদ্দুন। 

তিনি বলেন, আগামী দুইদিন (২৩-২৪ আগস্ট) কর্মবিরতি পালন করা হবে এবং ২৫ তারিখ (রোববার) সকাল ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে একত্রিত হয়ে দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করা হবে। 

এর আগে রাত ১০টার পর চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আনসার সদস্যরা। এদিকে রাত ৯টার দিকে জড়ো হয়ে বিমানবন্দর সড়কেও অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন আনসার সদস্যরা। 

আরিফা নামে একজন আনসার সদস্য বলেন, ‘যখন জীবনের ভয়ে পুলিশ ছিল না, র‍্যাব ছিল না, তখন আমরা ছিলাম। কিন্তু এই আমরাই সব সময় অবহেলিত। এবার চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’ 

দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণার পর সড়ক থেকে সরে গেছেন আনসার সদস্যরা। তাঁদের অবরোধের কারণে রাস্তায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। অবরোধের কারণে তীব্র যানজটের দেখ দেয়।

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি