হোম > সারা দেশ > ঢাকা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাতজনকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়, যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— ১। মো. সোহাগ মিয়া (২০) ২। মো. মনির (৩৫) ৩। আলাউদ্দিন (২৮) ৪। রতন মিয়া (৩০) ৫। মো. সিফাত (২০) ৬। মো. মাছুম (২৫) ৭। মো. লিটন (২৯) ৮। আ. করিম (৪৫) ও ৯। মো. শফিকুল ইসলাম (৩৩)।

রূপনগর থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— ১। মো. উলাদ মিয়া (২৪) ২। মো. রায়হান আলী (১৮) ৩। মো. রনি (১৮) ৪। মো. নাজমুল হাসান (২২) ৫। মো. মোস্তাকিন (২৫) ও ৬। মো. নাঈম হাওলাদার (৩১)।

অন্যদিকে শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— ১। মো. বাবুল (২২) ২। মো. সাগর সরদার (২২) ৩। মো. রিয়াদ হোসেন (১৯) ৪। মো. নাহিদুল ইসলাম (৩৮) ৫। মো. শাকিল আহম্মেদ (২৮) ও ৬। মো. ইসলাম (৩৮)।

এছাড়া কলাবাগান সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম- মো. সবুজ হোসেন (৩২)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৪ জানুয়ারি) মতিঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— ১। সুমন বসাক (৪৫) ২। মো. আনিসুর রহমান (৪৪) ৩। মো. নিয়াজ হোসেন লোটাস (৪৫) ৪। মো. মনির (৫৫) ৫। মো. নুর আলম (২৪) ৬। মো. সুরুজ মিয়া (৩০) ও ৭। মো. হারুন (৫০)।

গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দুই মহাসড়কে ভোগান্তির শঙ্কা

মন ভালো করা সম্প্রীতির ছবি

পদ-পজিশন বিবেচনায় সম্পর্ক তৈরি করলে তা স্থায়ী হয় না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাজধানীতে কিশোরী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

মাদক মামলায় নিজেকে নির্দোষ দাবি কণ্ঠশিল্পী আসিফ আকবরের, রায় ৯ মার্চ

অর্থ আত্মসাৎ: বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, জাল ভিসা চক্রের চার সদস্য ‎গ্রেপ্তার

মশা নিধনে দিনে তিনবার ওষুধ দেবে ডিএনসিসি