হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, আটক ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আহত সাংবাদিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয় তাঁকে। এ ঘটনায় হাতেনাতে একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশ বক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা চালায় এক যুবক। তাঁর চিৎকার শুনে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন এক পুলিশ সদস্য। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে, তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

ভুক্তভোগী সাংবাদিক হোসাইন আলী বাবু স্টার নিউজে কর্মরত। তিনি বলেন, ‘আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে। কিন্তু ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। পরবর্তী সময়ে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম, তখন লোকটি এসে হঠাৎ করেই আমার ওপর হামলা চালায়। আমি সেই ব্যক্তিকে কোনো দিন দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবী ও ছিনতাইকারী থাকে। তারা নৃশংস এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ, গাজীপুর চৌরাস্তায় কোনো সাংবাদিক এলেই তাঁদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এই অপরাধীরা।

প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গাজীপুরের পেশাদার সাংবাদিকেরা। দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার মা হাসপাতালে ভর্তি বলে দাবি করেছে অভিযুক্ত ব্যক্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।’

আদ্-দ্বীন হাসপাতালের সেবা কার্যক্রম অব্যাহত থাক—নিহত এক শিশুর বাবা

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির

মিরপুর-উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

ঈদের ছুটিতে এসএমএসে ছাঁটাই ১,৮৬৮ শ্রমিক-স্টাফ, পাওনা টাকার দাবিতে মহাসড়ক অবরোধ

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার থাকা প্রয়োজন : রুবাবা দৌলা

হতাশার মধ্যেও বিচারপ্রক্রিয়ায় আশার আলো দেখছি: পল্লবীতে ধর্ষণের শিকার শিশুটির বাবা

শিশুরা এখন চার দেয়ালের মধ্যেও নিরাপদ নয়: নিপুণ রায় চৌধুরী

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

জেলেনস্কির সঙ্গে আলোচনার মানে নেই, যুদ্ধ থামবে লক্ষ্য অর্জনের পর: পুতিন

বিমানবন্দরে আগুনে পুড়েছে কুরিয়ার সার্ভিসের মালামাল, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা