হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুই হেলমেটধারীর গুলি

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে মোটর সাইকেলে এসে দুই হেলমেটধারী দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এ গুলির ঘটনা ঘটে।

গুলি করা চার তলা ওই বাড়িটির নাম জান্নাত। বাড়িটির মালিক আবুল কাশেম। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। এ কে এস বি গ্রুপের এমডি।

ওই ব্যবসায়ীর বেয়াই পরিচয় দিয়ে এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে দুটি গুলি করে পালিয়ে যায়। বাড়ির সামনে থেকে আরো দুটি তাঁজা গুলি উদ্ধার করে পুলিশ নিয়ে যায়।’

বাড়িটির সিসি ক্যামেরা দেখা যায়, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি মোটর সাইকেলে এসে বাড়িটি রেকি করে। তারপর বাড়ির সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে লোকজন কমলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।’

গুলির ঘটনার বিষয়ে মালিক আবুল কাশেম এবং তার পরিবারের কেউ কোন কথা বলতে রাজি নয়।

বাড়িটির সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গুলির ঘটনার সময় আমি ওই জায়গায় (পার্কিং) ছিলাম। সিকিউরিটি গার্ড মনির গার্ড রুমে খাচ্ছিলেন। তখন আমি ইফতার রেডি করছিলাম। ওই সময় হটাৎ করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।’

এ বিষয়ে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে দুই জন লোক ৭ নম্বর সেক্টরের ওই বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর র‍্যাব, পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করেন।

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম চক্র থেকে উদ্ধার ৩৭ বাংলাদেশি ফিরলেন দেশে

ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এসআই ও কনস্টেবল আহত

জাতীয় বাজেটে আবারও উপেক্ষিত হলো সংস্কৃতি খাত: উদীচী

বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, ৬ বছর পর গ্রেপ্তার

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডেমরায় এক্সপ্রেসওয়ে থেকে যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

চোর সন্দেহে ধাওয়া, বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দুই সিটিতে ডেঙ্গু মোকাবিলা: কর্তৃপক্ষের নজর জনসচেতনতায়